Monday , 16 November 2026
Breaking News

প্রতিষ্ঠানের ইতিহাস

অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মোঃ মৌলভী আছমত আলী মিঞা, মোঃ মফেল হোসেন, নোয়াব মিঞা, মোঃ সেলিম মিঞা, বিদ্যালয়ের নামে ২ একর ৩৬ শতাংশ জমি দান করেন| বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক হিসাবে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজ সেবক জনাব সুলতান আহম্মদ হাওলাদার তৎকালীন সময়ে প্রথম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন| পরবর্তী পর্যায়ে চতলা নিবাসী জনাব মোঃ সালাহউদ্দীন মিঞা দায়িত্ব পালন করেন| ৩য় পর্যায়ে লালমোহন নিবাসী জনাব মোঃ আব্দুর রব মিঞা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন| ৪র্থ পর্যায়ে বাবু বিজয় কৃষ্ণ দে বিদ্যালয়ের দায়িত্ব গ্রহন করেন| এবং ২০০৫ সাল পর্যন্ত তিনি অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন| ২০০৬ সালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শাহজাহান মিঞা ২০১০ সালের ৩১ শে ডিসে¤^র পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন|

৫ম পর্যায়ে জনাবা সেতারা বেগম সহকারী প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, অবশেষে ২০১১ সালের ২৫ শে মে হতে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন আসছেন|